- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় কিশোরী ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার বেসরকারি এনজিও সংস্থা কেয়ার প্রকল্পের টিপিং পয়েন্ট প্রজেক্টের আওতাধীন কিশোরী ক্লাবের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পান্ডারগাঁও কিশোরী ক্লাব বনাম মান্নারগাঁও কিশোরী ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম খেলার উদ্বোধন করেন। খেলায় মান্নারগাঁও কিশোরী ক্লাব ২-০ গোলে পান্ডারগাঁও কিশোরী ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, এন্ড এ্যডভোকেসী অ্যড্রেস ইন আন্ডার লাইং অফ চাইল্ড ম্যারেজ পিএম কেয়ার রফিকুল ইসলাম, কেয়ার প্রজেক্ট অফিসার সায়েদা মার্জিয়া, এডভোকেসী অফিসার নাদিয়া আরেফিন, মনিটরিং অফিসার মামুন কাজী, জিএসকে সাবিনা ইয়াসমীন, এএসডির পিএম মিরাজ, পিও ফজলে এলাহী, মনিটরিং অফিসার মাসুদ আলম, এডভোকেসী অফিসার সুরাইয়া সুলতানা প্রমুখ।

  • [১]