- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় কৃষকদলের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দোয়ারাবাজার উপজেলা শাখার কর্মী সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারবাজার উপজেলা বিএনপির কার্যালয়ে বুধবার ১২টায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুর উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আকুল আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন এমদাদুল হক, জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক আব্দুল মতিন, দোয়ারাবাজার উপজেলার স্বেচ্ছাসেবক দল বাহাউদ্দিন বাহার, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব, আব্দুল মালেক, আব্দল আহাদ, আলী হোসেন, জয়নাল আবেদীন বাবুল প্রমুখ।

  • [১]