- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় কৃষি পুনর্বসহায়তা পাবেন ২২,১৫৫ জন এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, একটি সমৃদ্ধ জাতি গঠনের লক্ষে শেখ হাসিনার সরকার কৃষি খাতে প্রাধান্য দিয়ে যাচ্ছেন যেন প্রকৃত কৃষকগণ সরকারের দেয়া কৃষি সহায়তা থেকে বঞ্চিত না হন। সে দিকে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের খেয়াল রাখতে হবে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় বোর ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারের দেয়া বীজ, রাসায়নিক সার ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে মোট ২২,১৫৫ জন ক্ষতিগ্রস্ত কৃষক কৃষি পূর্নবাসন সহায়তা পাবেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ এনামূল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারমান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপ-পরিচালক কৃষিবিদ জাহিদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ছাতক পৌরসভার সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ডা. আব্দুল কাদির, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, উপজেলা মৎস অফিসার ফরিদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মউদুদুর রহমান, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দোহালিয়া ইউ.পি চেয়ারম্যান কাজী আনোয়র মিয়া আনু, দোয়ারাবাজার সদর ইউ.পি চেয়ারম্যান এম.এ.বারী, আওয়ামীলীগ নেতা আং রুপ, মান্নারগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ভূপতি দাস, সেচ্ছাসেবকলীগ নেতা ছালেক মিয়া, কৃষকলীগ নেতা আব্দুল শহিদ, শ্রমিক লীগনেতা আব্দুল কালাম, ছদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সিফাত-ই-জামাল ও উপ-সহাকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহরাব হোসেন।

  • [১]