দোয়ারাবাজার প্রতিনিধি
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, আমিনুল হক আইনুল, কবির মিয়া, দুলাল মিয়া, রাজু দাস, বশর মিয়া,কালা মিয়া, দেওয়ান আলী, যুবলীগ নেতা সিরাজ মিয়া প্রমুখ।