দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থনে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়িতে ইউনিয়নের ২৪ গ্রামের জনগণের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নৈইনগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মো.সাজিদ আলীর সভাপতিত্বে রিংকু দে, মিজানুর রহমান ও ফয়জুন নুরের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাজিতপুর গ্রামের আব্দুর রউপ, জালাল উদ্দিন, সফিক মিয়া, নুরুল ইসলাম, শাহজাহান মিয়া, পুর্ব মাছিমপুর গ্রামের মৌলানা আলী হায়দর, সিরাজ উদ্দিন, বর্তমান ইউপি সদস্য সৈয়দ মিয়া, মো. হেলাল মিয়া, পশ্চিম মাছিমপুর গ্রামের রাশিদ আলী, মোজাহীদ মিয়া, শায়েস্থা মিয়া, মুনসুর আহমদ রিপন, দোয়ারাবাজার উপজেলা আ.লীগের সদস্য গুরু দাস দে, ইউনিয়ন আ.লীগের সভাপতি মানিক লাল দে, সুনাধন দে, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গুপিকা রঞ্জন চক্রবত্রী বাচ্চু, মুরাদপুর গামের মুক্তিযুদ্ধা লালা মিয়া, মো.আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আব্বাস আলী, মাজেরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উকিল আলী, সাবেক সংসদ সদস্য প্রার্থী মো.আব্দুল জলিল, মংলারগাঁও গ্রামের বাসিন্দা ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সারদা কান্ত দাস, ননী দাস, তেসাংঙ্গা গ্রামের বিল্লাল মিয়া, টেবলাই গ্রামের মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম,সিরাজ মিয়া, বীরসিং গ্রামের মো.আব্দুল হাই, দলেরগাঁও গ্রামের আকবর আলী, লামাসানীয়া গ্রামের অলী মিয়া, সুমন আহমেদ প্রমুখ। সভায় উপস্থিত সকল লোকজন বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেককে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন জানান।
সভায় বক্তারা বলেন,‘আ.লীগ নামধারী কিছু বিএনপির দালাল প্রকৃত আ.লীগের নেতাদের দলীয় মনোনয়ন না দিয়ে বিএনপির নেতাদের দলীয় মনোনয়ন পাইয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেককে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে কোন দলের প্রযোজন হবে না। আমাদের ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত রাখতে আমরা চেয়ারম্যান আব্দুল খালেককে ভোট দিব, তাঁর কোন দলীয় প্রতীকের দরকার নেই।