- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় গাঁজাসহ আটক ৪

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পৃথক অভিযানে চারজনকে গাঁজা সহ আটক করা হয়েছে। আটককৃতদের ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জফর আলীর পুত্র মো. খোরশেদ আলী (৩৫), একই ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আ. মনাফের পুত্র আব্দুর রহিম (২৮) কে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে এদের প্রত্যেককে ৬ মাসের সাজা ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ।
এদিকে দোয়ারাবাজার থানার এ এস আই শরিফ ও এ এস আই রওশন আলীর নেতৃত্বে একই দিনে বাংলাবাজার ইউনিয়নের মির্দারপাড়া গ্রামের মৃত.মন্তাজ আলীর পুত্র মো. আঙ্গুর আলী, ও একই গ্রামের আব্দুল মন্নানের পুত্র জাকির হোসেন কে গাঁজা সহ আটক করা হয়। আটককৃতদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দোয়ারাবাজার সদরে অভিযানকালে সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিদর্শক মো. মামুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক মো. সালাউদ্দিন।

  • [১]