দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গাঁজাসহ এক জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধায় উপজেলা সদরের একটি চায়ের দোকানের পেছনে বিক্রির জন্য সাথে রাখা গাঁজার পুরিয়া তৈরীর সময় গুলশান মিয়া (৩৩) নামক এক জনকে আটক করেছে দোয়ারাবাজার থানার এসআই শামিম আখঞ্জি ও এসআই ফিরোজ আল মামুন। আটককৃত ব্যক্তি দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম আছকির মিয়ার ছেলে।
দোয়ারাবাজার থানার এসআই ফিরোজ আল মামুন বলেন,‘আমরা একজনকে গাঁজা সহ আটক করেছি তবে গাজার পরিমাণটা এখনো বলতে পারব না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’