- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় চাইল্ড কেয়ার হোমসের কার্যক্রম শুরু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এরুয়াখাই চকবাজারে চাইল্ড কেয়ার হোমসের উদ্বোধন করা হয়েছে। এরুয়াখাই চকবাজার ভিশন ২০ শ্রমজীবী সমবায় সমিতি লি. এর আয়োজনে সফিকুর রহমানের সভাপতিত্বে চাইল্ড কেয়ার হোমসের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক। বিশেষ অতিথি রাগীব-রাবিয়া মেডিকেল কলেজের ডা. দেলোয়ার হোসেন দিপু, সমুজ আলী স্কুল ও কলেজের প্রভাষক আহম্মদ আলী, চকবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকান্দর আহমদ, চামতলা ইসলামী দাখিল মাদ্রাসার শিক্ষক জমির উদ্দিন মাসুক, ইউ পি সদস্য জাহাঙ্গীর আলম ও সাবেক ইউপি সদস্য আলকাছ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। আরো বক্তব্য রাখেন জামাল উদ্দিন, ডা. এনামুল হক, আ. কাদির প্রমুখ।

  • [১]