দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টির সহ সভাপতি হাফিজুর রহমানের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ও জাপা নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
জাতীয় পার্টির নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আন.ন.ম.অহিদ কনা মিয়া, কৃষক নেতা মো.আব্দুল আওয়াল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুক্তার আলী, সহ সভাপতি নজির হোসেন মাস্টার, সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.রেনু মিয়া, মো.সৈরত আলী তালুকদার সমাই, আরজ আলী, যুগ্ম সম্পাদক জালাল আহমদ তালুকদার, মো.ইকবাল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক এখলাছ মিয়া, মান্নারগাঁও ইউপি সভাপতি মো.সিরাজ মিয়া, বাংলাবাজার ইউপি সভাপতি মো.আবু হানিফ, যুব সংহতি দোয়ারাবাজার সদস্য সচিব মো.আবুল কালাম, ছায়াদ গনি, আলী হোসেন, আরফাত আলী সফিক উদ্দিন, জয়নায় আবেদীন, কামাল হোসেন , হুমায়ুন খান প্রমুখ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ জানিয়েছেন দোয়ারাবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হিসেবে হাফিজুর রহমান দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টি দলের সাথে জড়িত ছিলেন। নেতৃবৃন্দ হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরার কামনা করেন।