দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক’র সভাপতিতে ও যুব লীগ নেতা সিরাজ মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক লাল দে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সারদা কান্তি দাস, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মো.আবুল কালাম, ইউপি সদস্য মোস্থফা মিয়া, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, হাজী নুর মিয়া, সিরাজ মিয়া, ইসমাইল আলী, হাজী সিরাজুল ইসলাম, সুকুর মিয়া, মজর আলী, মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মো.ছালিক মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, আকবর আলী, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, ফিরিজ আলী প্রমুখ।