দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেছে। ৪ শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ১১ টি মাদ্রাসার মধ্যে শত ভাগ ফলাফল অর্জন করেছে কলাউড়া দারুসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদ্রাসা,পরীক্ষার্থী ছিল ৪৮জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পেশকারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২২ জন, নরসিংপুর দাখিল মাদ্রাসায় ৪৩ জন ও ছিদ্দিকে আকবর (রা)
লতিফিয়া দাখিল মাদ্রাসা ১৩ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। ১৭ টি স্কুলের মধ্যে শতভাগ সফলতা অর্জন করেছে সোনালীচেলা মাধ্যমিক বিদ্যালয়। ৩২ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৬৯ জন, পাশ করেছে ৬৮ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। বগুলা রুসমতআলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থী ছিল ১৩৮ জন, পাশ করেছে ১১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন।