- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়ন কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে তথ্য অফিসের অপারেটরের শরিফ হোসেনের পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ’র সভাপতিত্বে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালা   অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান, মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এশরামুল হক, জেলা তথ্য অফিসের কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেখ, জেলা ইউডিসির সভাপতি সাংবাদিক বজলুর রহমান, ব্রাক ওয়াশ কর্মসুচির উপজেলা ম্যানেজার পুষ্পজিৎ অধিকারী, ব্রাক ওয়াশ কর্মসুচির সংঘঠক মো.খালেদুর রহমান প্রমুখ।

  • [১]