দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৪০হাজার টাকা বিতরণ করেন। এছাড়া সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাসের কাছে বিদ্যালয় মেরামতের জন্য নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্তদের মাছে সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডার সফর আলী, খাদ্য গুদাম কর্মকর্তা রুপক রঞ্জন তালুকদার, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক আশিক মিয়া, উপ-সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল প্রমুখ।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে আকস্মিক কালবৈশাখী ঝড়ে সুরমা ইউনিয়নের নুরপুর, আলীপুর, বৈঠাখাই গ্রামের প্রায় অর্ধশাতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।