- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সদর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ বারি দোয়ারাবাজার ডিগ্রী কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান এম এ বারি বলেন,‘ আমি জনগণের ভোটে নির্বাচিত একজন জন প্রতিনিধি। গত ১৮ ই জুলাই দোয়ারাবাজার ডিগ্রী কলেজের     প্রিন্সিপাল একরামুল হক আমার এবং ৩ নং ওয়ার্ডের সদস্য এরশাদুর রহমানের অপসারণের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রিন্সিপাল একরামুল হক একটি কলেজের প্রধান হয়ে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অহেতুক হয়রানী করার জন্য একটি লিখিত অভিযোগ করেছেন যার কোন ভিত্তি নেই।’ তিনি আরো বলেন,‘ আমি গত কয়েক দিন পুর্বে মংলারগাঁও গ্রামের চিত্তরঞ্জন দাসকে একটি উত্তরাধিকার সনদপত্র প্রদান করি। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছেন।’  

  • [১]