- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় দপ্তরীর হাতে শিশু পাশবিক নির্যাতনের শিকার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হাতে প্রথম শ্রেণীর শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। সোমবার বিদ্যালয় চলাকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত দপ্তরী এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ছুটি শেষ সোমবার বিদ্যালয় খুলে। সকালে ওই বিদ্যালয়ের দপ্তরী চাইর গাঁও গ্রামের সুরুজ আলী মেম্বারের পুত্র দুলাল মিয়া (২৪) প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে তার মুখ বেঁধে পাশবিক নির্যাতন করে। এসময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে বখাটে দপ্তরি মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা ছাদে এসে ছাত্রীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দোয়ারাবাজার থানার ওসির দায়িত্বে থাকা এসআই শামীম আখঞ্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ বিকালে ইউএনও সাব আমাকে বিষয়টি অবগত করেছেন। আমরা অভিযুক্ত দপ্তরীকে আটক করার চেষ্টা করছি। তবে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। ’

  • [১]