- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় দপ্তরী কাম প্রহরীদের স্মারক লিপি প্রদান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের হাইকোর্টের রায় অনুযায়ী ছুটি ও ডিউটি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি হস্তান্তর করেন কর্মরত দপ্তরী কাম প্রহরীদের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করেন, মন্ত্রণালয়ের আউটসোর্সিং নীতিমালা ২০০৮ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১২ আউটসোর্সিং নীতিমালায় নিয়োগপ্রাপ্ত হয়ে অর্পিত দায়িত্ব পালন করে আসছি। ২০১২ সালের আউটসোর্সিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ছুটি ও ডিউটির অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু নীতিমালা অনুযায়ী আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না।
স্মারকলিপি হস্থান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আবদাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জমির হোসেন, মো. ইন্তাজ আলী, সঞ্জু দাস, মো. সামছুল হক, মো. কাওছার আহমদ, আব্দুল গফুর, বদরুল আলম, সুলেমান, শ্রী কৃপা দাশ, শ্রী রূপক কান্তি দাশ, মো. ইসরাফিল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সুহেল আহমদ, তারেক আহমদ, ছাইদুল ইসলাম, জাহেদ আহমদ, অতিন্দ্র দাশ, জহির আহমদ প্রমুখ।

  • [১]