- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ডা. সুলতানা রাজিয়া

দোয়ারাবাজার প্রতিনিধি
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে দোয়ারাবাজার উপজেলায় ব্যস্ত সময় কাটিয়েছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক’র বাড়িতে হাওর ও প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, দুপুরে উপজেলার ৫০ শয্যা হাসপাতালের নব নির্মিত ভবন পরিদর্শন, এনসিডি কর্ণার উদ্ধোধন করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া।
দোয়ারাবাজারে হাওর ও প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমার প্রত্যেক ওয়ার্ড ও গ্রামে গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প চালিয়ে যাচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সজিব কবির ভূইয়া, সিলেট ভিবাগীয় অফিসের মেডিকেল অফিসার ডা. সিধু, দোয়ারাবাজার উপজেলা মেডিকেল অফিসার ডা. আল আমিন, ডা. সাইফুর রহমান, ডা. লুৎফর নাহার মৌসুমি, ডা. বিপাশা পাল, ডা. সিফাত আরা সমরিন, উপ সহকারী মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ, নার্সিং সুপার ভাইজার পুষ্প রানী দাস, সিনিয়র স্টাফ নার্স মুস্তফা মিয়া, আয়সা আক্তার, সঞ্চিতা রানী, সিএইচসিপি মো.কামাল হোসেন, মো.নজরুল ইসলাম, সুরজিত সুত্রধর, আব্দুস সহিদ, আবু তাহের, জহিরুল ইসলাম প্রমুখ।

  • [১]