দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদর ও আশপাশ গ্রামকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য সোমবার দুপুরে উপজেলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি কৃষক নেতা আব্দুল আওয়াল, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, আব্দুর রহিম মনু, উপজেলা শ্রমিক সংগঠনের সভাপতি মাশুক মিয়া, আব্দুস সত্তার, আরজ আলী, সাংবাদিক আলাউদ্দিন, ব্যবসায়ী মাশুক মিয়া, উপজেলা উলামা দলের সভাপতি ফখরুল ইসলাম মামুন, নুরুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,‘ ইতোমধ্যে দেয়ারাবাজার উপজেলা সদরে অনেক ব্যবসায়ীর দোকান ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আশপাশ গ্রামের ঘর বাড়ী, মসজিদ, মাদ্রাসা নদী গর্ভে চলে গেছে। বর্তমানে নদী ভাঙ্গন যে ভাবে সৃষ্টি হচ্ছে তড়িত গতিতে বিহীত ব্যবস্থা না নিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সরকারী অফিসসহ আশপাশ গ্রাম বিলিন হয়ে যাবে নদী গর্ভে।’