- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় নারী নির্যাতন নির্মূলে প্রচারাভিযান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ ১৬ দিন ব্যাপি প্রচারাভিযান পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হচ্ছে। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামে সকল স্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচারভিযান পক্ষ পালন করা হয়েছে।
পান্ডারগাঁও গ্রমের গ্রাম উন্নয়ন কমিটি একতা দল ও ইউথ গ্রুপের আয়োজনে কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহাছানিয়া মিশনের সহযোগিতায় বুধবার সকালে পান্ডারগাঁও সরকারী প্রাইমারি স্কুল মাঠে  গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি           
মনোয়ারা বেগমের সভাপতিত্বে¡ কমিউনিটি ক্ষমতায়ন সহায়িকা সাবিনা ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের মহিলা সদস্যা সোনামালা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেকনিক্যাল অফিসার এমপাওয়ারমেন্ট আরিফুন্নাহার রিতা। সাপোটিভ পুরুষ হিসাবে বক্তব্য রাখেন আরজ মিয়া।  
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সৌহাদ্য-৩ কর্মসূচির ফিল্ড সুপারভাইজার দেলোয়ার হোসেন, এফএফ মিজানুর রহমান, সৌহাদ্য -৩ কর্মসূচির পান্ডারগাঁও ইউনিয়নের সকল ভলান্টিয়ারসহ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন একতা দলের সদস্য সীমা পাল, ইয়ুথ গ্রুপের সুজন মিয়া,মুক্তি মিয়া প্রমুখ।

  • [১]