দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সাব স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় আখড়া মার্কেটের সামনে দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দোয়ারাবাজারবাসী ছাতক বিদ্যুৎ অফিসের কাছে জিম্মি হয়ে আছি। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীর একগুয়েমির আচরণে আমরা দোয়ারাবাসী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে আমরা অতিষ্ঠ । আমরা এর থেকে পরিত্রাণ চাই। দিনের ৮ থেকে ১০ ঘন্টা দোয়ারায় বিদ্যুৎ থাকে না। আমরা দ্রুত সময়ের ভেতরে দোয়ারায় বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা গুরুদাস দে, অবসর সেনা সদস্য সফিকুল ইসলাম, ফারুক আহমদ, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক এম এ মুতালেব ভূইয়া, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, রিংকু কুমার দেব, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, ফয়জুল করিম, সুমন রায়, সামীমুল ইসলাম শামীম, ফিরুজ মিয়া, সাবেক মিয়া, মুক্তার আলী, মিনাই, বিকাশ দাস, পরেশ দাস, সেলিম আহমদ বাচ্চু।