দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ইউপি সদস্য, সচিব ও ট্যাগ অফিসারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ডিপিসি ঢাকা গ্রুপের মাস্টার ট্রেইনার মো.হারুন-অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ
কর্মকর্তা মো. মউদুদুর রহমান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শাহীদুর রহমান, উপজেলা ত্রাণ অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো.আবু রায়হান, ইউপি সদস্য মো.আফিজ আলী, মো.আজাদ মিয়া, মো.আলী হোসেন, মো.আবেদ আলী, মো.মেরাজ উদ্দিন, মো.গেদু মিয়া, এসাদ আলী, আকিক মিয়া, হায়াত আলী, মিনার উদ্দিন, আব্দুছ ছুবান, মো.আকবর আলী তালুকদার, আরফান আলী, রুনু বালা দাস, সবিতা রানী দাস, রেজিয়া বেগম, তারণ্য বালা দাস, মোছা.সুলতানা দিপু প্রমুখ।