- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় নিরীহ পরিবারের ঘর ভাঙ্গার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় এক নিরীহ পরিবারের ঘর ভাঙার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোলাম আলী শাহ (র) মোকামের খাদিম মো. আব্দুল মুকিমের বাড়িতে। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করায় ঘর ভাঙা হয়েছে
বলে অভিযোগ করেছেন আব্দুল মুকিম।
জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেকের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন আব্দুল মুকিম। মোকামের খাদিমের দায়িত্ব থেকে বাদ দেয়া সহ বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে মোকামের খাদিম আব্দুল মুকিম বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। আদালতে মামলা সি আর মোকঃ নং-৩৩৫/১৯। এরপর থেকে মোকামের টিউবওয়েল থেকে খাবার পানি নিতে বাধা দেয়া হচ্ছে।
মুকিমের স্ত্রী দিলারা বেগম বলেন, গত শুক্রবার সকালে আমার ছেলে টিউবকল থেকে পানি আনতে গেলে আমার ছেলের হাত থেকে বালতি কেড়ে নেয় আল আমিন।
মামলার বাদি আব্দুল মুকিম জানান, গত সোমবার রাতে আমার ঘরের এক সাইটের ভেড়া ভাঙা হয়। এসময় আমাকে এবং আমার স্ত্রীকে বেধরক মারপিট করা হয়। এসময় আমার ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালঙ্কার বাসন পত্র সহ সবকিছু লুট করে নিয়ে যায় চেয়ারম্যান আব্দুল বাড়ির লোকজন। আমার স্ত্রীকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধিন থাকাবস্থায় গত মঙ্গলবার সকালে একই গ্রামের বিএনপি যুবদল নেতা হাবিবুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা আব্দুল বারির নেতৃত্বে গ্রামের ২৫/৩০ জন লাঠিয়াল বাহিনী আমার পাকা ঘরটি ভেঙে দেয়। আমার মেয়ে রুকশানা বাধা দিতে গেলে তাকেও মারপিট করে।
মুকামের খাদিম আব্দুল মুকিম আরোও বলেন, আমি বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করায় সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ঘর বানানোর সময় ২ লাখ টাকা দাবি করেন। উনার কথামত টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার ঘরটি ভাঙান। তাদের মারপিটে আহত হন স্ত্রী দিলারা বেগম (৪০), মেয়ে রুকশানা বেগম (২০), মেয়ের জামাতা মো. একলাছ মিয়া।
অভিযুক্ত সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুরাদপুর গ্রামবাসী মিলে তার ঘর ভাঙছেন। আমাকে গ্রামের লোজক ফোন দেয়ার পর আসছি।
চাঁদা দাবির বিষয়ে তিনি বলেন, আমি তার কাছে কোন চাঁদা চাইনি। আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে।

  • [১]