স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারের পান্ডারখাল বাঁধে নিয়ম বহির্ভুত ৫ টি গাছ কর্তনের অভিযোগ ওঠেছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এই গাছ কর্তন করাচ্ছিলেন। বনবিভাগ মঙ্গলবার বিকালে ৫ টি গাছই জব্দ করেছে।
জেলা বন কর্মকর্তা চয়ন চৌধুরী জানান, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা জমির আলী অভিযোগ করেন, দোয়ারাবাজারের পান্ডারখাল এলাকায় সরকারি বৃক্ষ কেটে নেওয়া হচ্ছে। পরে বন বিভাগের দায়িত্বশীলদের সেখানে পাঠানো হয়। বন কর্মকর্তারা দেখতে পান ৪ টি মরা এবং একটি জীবন্ত গাছ নিয়ম বহির্ভুত কাটাচ্ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সল আহমদ। পরে সেগুলো জব্ধ করা হয়। স্থানীয় বাজার কমিটির সভাপতি নূর উদ্দিনের জিম্মায় রাখা হয় কর্তনকৃত বৃক্ষগুলো।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সল আহমদের কাছে এই বিষয়ে জানার জন্য বুধবার সন্ধ্যায় ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।