দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের মাসুক মিয়ার শিশু কন্যা ঋতু বেগম (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। মঙ্গলবার দুপুরে পরিবারের সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী পুকুরে পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত. ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।