- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনার মাঠ কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কর্যালয়ে সামনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিনস্থ নারী মাঠকর্মীগণ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন পেইড পেয়ার ভলান্টারিন কমিটির সভাপতি নাজনিন সুলতানা, সিনিয়র সহ সভাপতি খায়রুন নেছা, সহ-সভাপতি সাবিনা বেগম, সাধারণ সম্পাদক শেখ সপ্না বেগম, সহ সাধারণ সম্পাদক লাকি বেগম, সাংগঠনিক সম্পাদক পারভীন বেগম, সহ সাংগঠনিক সম্পাদক নিছমা বেগম, সালমা বেগম, প্রচার সম্পাদক বিলকিস বেগম, অর্থ সম্পাদক হোসনেয়ারা বেগম, প্রকাশনা সম্পাদক সুফলা রানী দাস, সমাজ কল্যাণ সম্পাদক তাহমিনা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিনা বেগম প্রমুখ।

  • [১]