দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের পলাতক আসামী সুনামগঞ্জ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরে ঘোরাফেরা করতে দেখে ডিবি পুলিশ পলাতক আসামী সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের গোলাপ মিয়ার পুত্র বালিজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সাময়িক বরখাস্ত) প্রধান শিক্ষক মো.আক্কাছ আলী (৫০)কে আটক করে। গত তিন মাস ধরে সে পলাতক রয়েছে বলে জানা গেছে। আটককৃত আসামীকে বিকেলে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, আক্কাছ আলী নিয়মিত মামলার পলাতক আসামী। ডিবি পুলিশের কাছে তার খবর দিয়ে রাখা হয়েছিল। এর প্রেক্ষিতে তাকে সুনামগঞ্জ ডিবি পুলিশ আটক করে।