দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, ইউআরডিও সৌরভ ভূষণ দেব, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, সুরমা ইউপি চেয়ারম্যান শাহাজাহান মাস্টার, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী খান, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, র”টারিয়ান মো.নুর”ল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী, ছমির উদ্দিন, দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু প্রমুখ।