দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের জাবেদ আহমদ (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জাবেদ গ্রামের বাসিন্দা রাহিজ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, জাবেদ ঘরের সামনে উঠানে খেলাধূলা করছিল। একসময় পরিবারের সবার অলক্ষে জাবেদ মিয়া বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে বিলে পানিতে তার লাশ ভেসে উঠেছ। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক পানিতে ডুবে জাবেদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।