দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে অবৈধ ভাবে আসা ভারতীয় বিস্কুট সহ পিকআপের ড্রাইভারকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত পিকআপের ড্রাইভার দোহালীয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র তানভির আহমদ (২৫)।
রবিবার বিকালে সুরমা ইউনিয়নের শরীপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় বিস্কুট তাকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই আছলাম হোসেন তাকে আটক করেন। এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত আটককৃত পিআপের মালামালের তালিকা করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক গাড়িতে থাকা মালামালের প্রকৃত মালিক জানান, গাড়িতে তার ১১৬ কার্টুন বিস্কুট রয়েছে।
এব্যাপারে দোয়ারাবাজার থানায় ওসি দেব দুলাল ধর বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। ভারতীয় পণ্যের সাথে একজনকে আটক করা হয়েছে। মালামাল এখনও হিসাব করা হয়নি। তবে অনুমান ২ থেকে আড়াই লক্ষ টাকার বিস্কুট হবে।