দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে পুলিশ এসল্ট মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের এস.আই আমিনুল ইসলাম বাদি হয়ে গত ২৯ জুন দোয়ারাবাজার থানায় ৩৩ জনকে আসামী করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দোয়ারা থানার এস আই গোলাম ফাত্তাহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মামলার এজাহার ভুক্ত ১,৩ ও ৩০ নং আসামী মাহমুদ আলী(৬০) মাহমুদ আলীর পুত্র
জসিম উদ্দিন ও মাঈন উদ্দিনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুই জন ওসমানী মেডিকেলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ও মাঈন উদ্দিনকে আজ (শনিবার) কোর্টে প্রেরণ করা হবে।
জানা যায় গত বুধবার দুপুরে সুনামগঞ্জের ডিবি পুলিশের ৫ সদস্যের একটি দল হত্যা মামলার আসামী গ্রেফতারের জন্য আসেন দেওয়াননগর গ্রামে। এসময় বাদী পক্ষ ও আসামী পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম সহ তিন জন ডিবি পুলিশ আহত হন।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, পুলিশ এসল্ট মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।