দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় শারদীয় ১৭ টি পুজামন্ডপ পরিদর্শন করেছেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার উপজেলার সকল পূজাম-প পরিদর্শন করেন তাঁরা।
পূজা পরিদর্শন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ছিলেন দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান মো.ফারুক আহমদ, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মানিক লাল দে, পান্ডারগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, আতাউর রহমান, মোহাম্মদ আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন কালে সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শাহীদুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, মো.সেলিম আহমদ, উপজেলা খাদ্য পরিদর্শক অলক বৈষ্ণব, দোহালীয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সার্বেয়ার বাদশা মিয়া, জুয়েল আহমদ, প্রমুখ।