দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক নিরীহ ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর বাজারে।
এদিকে রাতেই সন্ত্রাসী সোনাপুর গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র মিনার উদ্দিন (২০) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। গুরুতর আহত ব্যক্তি হলেন সোনাপুর গ্রামের অজুদ মিয়া (৫৫)। তাকে এলাকাবাসী তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শনিবার সন্ধ্যার পর মিনার উদ্দিন (২০) বাজারে অজুদ মিয়ার পেছন থেকে ছুরিকাঘাত করে। এসময় বাজারে থাকা লোকজনের সহায়তায় ছুরিসহ মিনার উদ্দিন কে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জনতা।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, তাদের মধ্যে পূর্ব থেকেই ঝগড়া ছিল। শনিবার সন্ধ্যায় মিনার উদ্দিন পেছন দিক থেকে ছুরি দিয়ে ঘা মারে অজুদ মিয়াকে। পর এলাকাবাসী তাকে আটক কর খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। রবিবার বাদির অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।