দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বাড়ির সীমানা নিয়া বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন কে আটক করেছ দোয়ারাবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। নিহত ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত. হাছন আলীর পুত্র ছিদ্দিক আলী (৫৫)।
এছাড়াও এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন নিহতের স্ত্রী করফুল বেগম (৪৫), মেয়ে আনরা বেগম (৩০), ছাদেকে মিয়ার স্ত্রী আলেয়া বেগম, নিহতের পুত্র রুহুল আমিন (২০)।
জানা গেছে গত কয়েক মাস যাবৎ সুন্দর আলী ও ছিদ্দিক আলীর পরিবারের মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে এরই সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছিদ্দিক আলী কে মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছিদ্দিক আলীকে ওসমানী মেডিক্যালে রেফার্ড করেন। গত শুক্রবার রাত সাড়ে ১১ টায় ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছিদ্দিক আলী।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সুন্দর আলী ও তার স্ত্রীকে আটক করেছি। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।