- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু, আটক দুই

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে।
জানা যায়, ঘরের ছাদে পানি পড়াকে কেন্দ্র করে সোমবার সকালে পাহাড়পুর গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী ও আব্দুল হকের বোনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গিয়ে মঈন উদ্দিনের মাতা গোলেস্তা বেগম (৭০) আহত হন। স্থানীয়রা গোলেস্তা বেগমকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচাজ দেবদুলাল ধর জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জন কে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]