দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পেস্কারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে পেস্কারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম, মিজানুর রহমান উজ্জল, সদস্য শহীদুল ইসলাম বাচ্চু মাষ্ঠার, মো. নুর উদ্দিন, মানিক মিয়া, বাবুল মিয়া, মো. আব্দুর রশিদ, সুলতান আহমদ, ফজলু মিয়া, মো. ফরিদ মিয়া, কাশেম মিয়া, সফিকুল ইসলাম, হাফেজ জাহাঙ্গীর, হামিদ আলী, সামছু মিয়া, জামাল উদ্দিন, মণির হোসেন, দিদারুল আলম, মো. আব্দুল জলিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষকের দ্রুত অপসারণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।