- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে তিনদিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ’বৃক্ষ রোপণ করে যে সম্পদশালী হয় ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও এসএপিপিও সোহরাব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি মো.বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আশিক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, বিজয় চন্দ্র দেব, বাবুল চন্দ্র রায়, আ.ন.ম বদরুল আলম, মো.আলী আজগর, রবিউল আলম, জহিরুল ইসলাম, রেজাউল ইসলাম, মো.হারুন- অর রশিদ,সাইফুল ইসলাম প্রমুখ।

 

  • [১]