দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের স্থান নির্বাচনের জায়গা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ফায়ার সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর আতাউল হক।
শুক্রবার দুপুরে দেয়ারাবাজার সদরে এক্সচেঞ্জ অফিসের সামনে এবং থানা ভবনের সামনে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পি.ডব্লিউ.ডি’র নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।