দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের মহব্বতপুর বাজারে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনের ব্যক্তিগত অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি খুলে নেয়ার এক দিন পর ফেরত দেয়া হয়েছে। বুধবার রাতে শালিস বিচারের মাধ্যমে সেই ছবি ফেরত দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এলাকাবাসী
শালিশে অফিস ঘরের ছবি দু’টি ফেরত দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ইউপি সদস্য আলতাব হোসেনের অফিস থেকে জোরপূর্বক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দু’টি খুলে নিলে এলাকায় উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বুধবার রাতে উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক স্থানীয়ভাবে এলাকার সহযোগিতায় বিলাত আলীর বাড়ি থেকে ছবি দু’টি উদ্ধার করে পুনরায় ইউপি সদস্যের অফিসে স্থাপন করে দেয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত অনুমান ৯ ঘটিকার সময় ইউপি সদস্য আলতাফ হোসেনের ব্যক্তিগত অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি খুলে নিয়েছিলেন এলাকার সফিকুল ইসলাম, আব্দুল হাই বিলাত, হাবিবুর রহমান হবি, কবির মিয়া, রজব আলী, জালাল মিয়া, আইনুল মিয়া, সুমন, জফির মিয়া সহ ১৫/২০জন লোক। ইউপি সদস্য আলতাফ হোসেনের অভিযোগ ছিল, ওই সময় তার অফিস ঘর ভাংচুর করার পর ছবি দু’টি খুলে নেয়া হয়েছিল।