- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন দোহালীয়া ইউপি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও দোহালীয়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ গোলে দোহালীয়া ইউনিয়ন বিজয়ী হয়।
বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্বা উস্তার আলী, নুরুল ইসলাম, ইউপি সদস্য জামাল মনির উদ্দিন প্রমুখ।

  • [১]