দোয়ারাবাজার প্রতিনিধি
যথাযথ মর্যাদায় দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
এরপর সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম বাবুল, সহ সভাপতি হাসমত উল্লাহ, শামছুল ইসলাম, আনজির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ সাধারণ সম্পাদক এম এইচ শাহজাহান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মাষ্টার সানুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী ফয়েজ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝরনা রানী দাস, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আকিক মিয়া প্রমুখ।