- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বজ্রপাতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সামিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের নাসির আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছিল। এ সময় বাড়ির উঠানে আম কুড়াতে যায় সামিয়া  বেগম। তখন বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ছাতকের কৈতক পল্লী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য প্রতাপ চন্দ্র দাসও বজ্রপাতে শিশু সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]