দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা দোহালীয়া ইউনিয়ন ও সুরমা ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে শুকনো খাবার (এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবন, এক কেজি মুশুর ডাল, এক প্যাকেট মোমবাতি, ও দিয়াশলাই) ও চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দোহালীয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে একই দিনে বিকেলে সুরমা ইউনিয়নের নুরপুর, বৈটাখাই, আলীপুর, সুনাপুর, বন্যা দুর্গত এলাকায় নৌকাযোগে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মাস্টার, ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, ত্রাণ ও পুনর্বাসন সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, ইউপি সদস্য আব্দুল কাদির, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জেলা কমিটির সভাপতি বজলুর রহমান প্রমুখ।