দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে ফারিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে নিজ বাড়ীর পার্শ্ববর্তী বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। ফারিয়া বেগম (৪) উপজেলার মান্নারগাও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পাশে ডোবায় ন্যার পানিতে খেলতে যায় ফারিয়া। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ফারিয়া নামের ৪ বছর বয়সী এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।