- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বলাৎকারের শিকার ৭ বছরের শিশু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পল্লীতে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে শিশুটি আর চার বন্ধুর সাথে বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল। এসময় একই গ্রামের সামসদ আলীর পুত্র লম্পট ইব্রাহীম (১৯) ঐ শিশুকে স্কুলের বাথরুমের ভেতরে ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটির চিৎকারে অন্য শিশুরা দৌড়ে এসে বাথরুমের দরজায় ধাক্কা দিলে লম্পট ইব্রাহীম পালিয়ে যায়। পরে শিশুটিকে বাবা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়া গেলে কর্তব্যরত    ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করেন।
দোয়ারাবাজার থানার ওসি এনা মুল হক বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

  • [১]