- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বাঁধ পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। উপজেলার নাইনদার হাওরের ফসল রক্ষাবাঁধের বড়বন বন্দেহরি বিল, বাগাম বিলের বেরিবাঁধ, চিলাই নদীর কাজ পরিদর্শন করেন তিনি।
সোমবার বিকালে বাঁধ পরিদর্শনকালে তিনি বাঁধের নিকট থেকে মাটি কাটার কারণে অসন্তোষ প্রকাশ করেন। এবং যারা বাঁধের ৩০ মিটারের মধ্য থেকে মাঠি কেটেছে তাদের বাঁধের পাশের গর্ত ভরাট করতে হবে। এসময় তিনি আরও বলেন, হাওর রক্ষা বাঁধের ৩০ মিটারের মধ্য থেকে মাঠি তুলা জাবে না, যারা ৩০ মিটারের মধ্যে মাঠি তুলবে তাদের বিল দেওয়া হবে না। এসময় বাঁধ পরিদর্শনে আরও উপস্তিত ছিলেন জেলা এক্সচেঞ্জ সফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কোঅর্ডিনেটর, এলজিসি স্থানীয় সরকার শাখা মিঠু রঞ্জন দাস, এসও সমসের আলী মন্টু, এসও মোঃরায়হান হোসেন অতিরিক্ত দায়িত্ব। মনির হোসেন ওস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

  • [১]