দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ আলোচনা সভা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় পল্লী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বুধবার উপজেলা
পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, পল্লী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিনা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো.আব্দুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, এসআই বিকাশ চন্দ্র দাস, মুহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, রিক্তা রানী দাস, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় দাস, সহকারী শিক্ষক নজির উদ্দিন, পল্লী মহিলা সংস্থার কো অর্ডিনেটেঁর মো.নজরুল ইসলাম,নুরুল আলম, নিজাম উদ্দিন, আব্দুল হামিদ প্রমুখ।