- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় বাল্য বিয়ে প্রতিরোধ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন থানার ওসি এনামুল হক। বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করেন তিনি।
জানা যায়, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী (১৫) এর সাথে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোড়ারগাঁও (কটালপু) গ্রামের সামছুল ইসলামের পুত্র সেবুল মিয়ার সাথে শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ খবর পৌঁছে যায় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের কাছে। প্রধান শিক্ষক মোবাইল ফোনে বাল্য বিয়ের খবর জানান দোয়ারাবাজার থানায়। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক, বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভঙ্গ     
করে দেন। পরে বিয়ে বাড়িতে কনের পিতাকে সাবধান করে দেন, মেয়ের পরিপুর্ণ বয়স না হওয়া পর্যন্ত যাহাতে বাল্য বিয়ে না দেয়া হয়। বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক, ও দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর সহযোগিতায় ৮ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীর বিয়ে প্রতিরোধ করা হয়।

  • [১]