দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। মঙ্গলবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের শরিপপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ১৯ বছর বয়সী এক ছেলের বিয়ের খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা । তিনি বিয়ে প্রতিরোধ করার জন্য দোয়ারাবাজার থানায় নির্দেশ দিলে,
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক রাতেই বিয়ে বাড়িতে গিয়ে বর, কনে ও কনের বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে মোবাইল কোটের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় তাদের।