দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৯ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। জানা যায়, রবিবার বিকেলে ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীর সাথে একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মাইন উদ্দিনের পুত্র নুর মুহাম্মদের (১৭) সাথে রবিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেন। পরে বিয়ে বাড়ি থেকে বর, কনে ও উভয়ের পিতাকে ইউনিয়ন পরিষদে নিয়ে দুই জনের বয়স না হওয়া পর্যন্ত বাল্য বিয়ে না দেয়ার জন্য মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।