আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজারে আরও দুইজন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। করোনা জয় করা দুইজন হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভিকারগাঁও গ্রামের আবু মিয়ার পুত্র সোহেল মিয়া (২১), ও একই ইউনিয়নের পালকাপন গ্রামের হারিছ আলীর পুত্র বকুল মিয়া (২৬)। এ বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন। শনিবার করোনা মুক্ত হয়ে তারা দুইজন হাসপাতাল ত্যাগ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. দেলোয়ার হোসেন করোনা জয়ী দুই জনের হাতে ফল ও করোনামুক্ত ছাড়পত্র প্রধান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিক্যাল অফিসার ডা. ছাইফুল ইসলাম, ডা. দেবাশীষ, ডা. হাসান মাহমুদ, স্যানিটারী ইন্সপেক্টর মৃদুল চন্দ্র দাস, আজিম উদ্দিন, অফিস প্রধান সহকারী হানিফ মিয়া, আব্দুল মনাফ প্রমুখ। এনিয়ে দোয়ারাবাজার উপজেলায় মোট ৭ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন।
শনিবারে সুস্থ হওয়া দুইজন গত ২৩ মে করোনাভাইরাস শনাক্ত হন। পরদিন ২৪ মে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, সোহেল মিয়া ও বকুল মিয়া বর্তমানে সুস্থ আছেন। তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তাদেরকে আরও ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।